কর্ণফুলীতে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

রাসেল মামুন,বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্ণফুলী থানার শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে টেকনাফ থেকে খুলনাগামী সন্দেহভাজন দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ পিস চিংড়ি রেণু জব্দ করা হয়।

অভিযান চলাকালে ট্রাকের চালক ও সহকারীদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়। পরে কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা চিংড়ি রেণুগুলো কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়।

মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ড জানিয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ