পতেঙ্গায় বর্ণাঢ্য পিকনিক ও ব্যান্ড শো আনন্দে মাতলেন নেতাকর্মী ও স্থানীয়রা

হোসেন মিন্টুঃ

“Gen-Z’র উদ্যোগে দ্বিতীয় আয়োজন, রাতজুড়ে সাংস্কৃতিক পরিবেশনা”

চট্টগ্রামের পতেঙ্গায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পিকনিক ও ব্যান্ড শো অনুষ্ঠান। Gen-Z’র উদ্যোগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) রাতে দ্বিতীয়বারের মতো এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল, মোঃ সুমন সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর, স্বেচ্ছাসেবক দল ও ব্যবস্থাপনায় ছিল পতেঙ্গা জিয়াউর রহমান স্মৃতি সংঘ, নাজিরপাড়া।

প্রীতিভোজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হয়ে এ আয়োজন রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরও প্রাণবন্ত হয়ে ওঠে।অংশগ্রহণকারীদের জন্য ছিল র‍্যাফেল ড্র এবং নানা আয়োজন ও আনন্দঘন পরিবেশ। রাত ১১টা থেকে শুরু হওয়া ব্যান্ড শো অনুষ্ঠানটি ছিল মূল আকর্ষণ, যেখানে সঙ্গীতের তালে তালে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানে পতেঙ্গা থানার ৪০, ৪১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ও Gen-Z’র সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপির নেতাকর্মী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, মুরব্বি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

আয়োজকরা জানান, এমন আয়োজন এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপস্থিত অতিথিরাও এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আশা প্রকাশ করেন।

পুরো অনুষ্ঠানটি ছিল আনন্দ, উৎসব ও সম্প্রীতির এক মিলনমেলা, যা অংশগ্রহণকারীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ