পতেঙ্গায় অবৈধ টমটমের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের কঠোর অভিযান
পতেঙ্গায় অবৈধ টমটমের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের কঠোর অভিযান
রাসেল মামুনঃ
চট্টগ্রাম বন্দর নগরীর যানজট নিরসন ও সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠায় চট্টগ্রাম মহানগর ট্রাফিক পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পতেঙ্গা এলাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে চারটি অবৈধ টমটম আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে চট্টগ্রাম নগরীর ৪০ নম্বর ওয়ার্ডের স্টিল মিল খালপাড় এলাকায় পতেঙ্গা থানাধীন বন্দর ট্রাফিক বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন বন্দর জোনের ট্রাফিক টিআই সেলিম। তাঁর সঙ্গে দায়িত্ব পালন করেন সার্জেন্ট জহির, সার্জেন্ট মহিম মিঠু এবং সংশ্লিষ্ট কনস্টেবল সদস্যরা। অভিযানের সময় সড়কে অনুমোদনবিহীনভাবে চলাচলকারী টমটমসহ বিভিন্ন অবৈধ যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযান চলাকালে সড়ক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং জনদুর্ভোগ বাড়ানোর অভিযোগে চারটি টমটম জব্দ করা হয়।পরবর্তীতে আটক যানবাহনের বিরুদ্ধে প্রযোজ্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ট্রাফিক টিআই সেলিম বলেন, “নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবৈধ টমটম ও অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কোনোভাবেই আইন অমান্য করে সড়কে যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।”
তিনি আরও জানান, জনস্বার্থ বিবেচনায় ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে, যাতে সড়কগুলোকে যানজটমুক্ত, নিরাপদ এবং শৃঙ্খলাপূর্ণ রাখা যায়।
সচেতন মহল মনে করছেন, এ ধরনের নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকলে নগরীর যানজট সমস্যা অনেকাংশে লাঘব হবে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

