অসহায় মানুষের পাশে ওয়ালটন প্লাজা ইপিজেড এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন
অসহায় মানুষের পাশে ওয়ালটন প্লাজা ইপিজেড এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন
হোসেন মিন্টুঃ
সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকারকে বাস্তবায়ন করতে সারাদেশব্যাপী মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও কর্মজীবী মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছে ওয়ালটন প্লাজা। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের ইপিজেড-নেভি হাসপাতাল গেট ও কাঠগড় শাখার যৌথ উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) ইপিজেড এলাকার নিউ চাঁদের আলো হাসপাতালের সামনে আয়োজিত এই মানবিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালটির ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান পরিচালক আলহাজ্ব মোঃ আব্দুস সোবহান। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা নেভি গেট শাখার ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, ইপিজেড শাখার ম্যানেজার মোঃ ইমন মিয়া এবং কাঠগড় শাখার ম্যানেজার মোঃ ওয়াহিদুর রহমান। তারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার ও বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেন। পাশাপাশি অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে প্রাথমিক ওষুধ বিতরণ করা হয়, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ক্যাম্পে চিকিৎসা নিতে আসা শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষরা এ উদ্যোগের প্রতি গভীর সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বিনামূল্যে এমন স্বাস্থ্যসেবা তাদের জন্য অত্যন্ত সহায়ক। পাশাপাশি এ ধরনের উদ্যোগ দেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলেও বিস্তৃত করার আহ্বান জানান তারা।
সমাজসেবামূলক কর্মকাণ্ডে ওয়ালটন প্লাজার এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিক মূল্যবোধকে জাগ্রত করার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিশেষ করে স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকারে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য এ ধরনের আয়োজন একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

