মুরাদপুরে ট্রাকের চাপায় প্রাণ ঝরল শিক্ষক দম্পতির শোকে স্তব্ধ শিক্ষা অঙ্গন
মুরাদপুরে ট্রাকের চাপায় প্রাণ ঝরল শিক্ষক দম্পতির শোকে স্তব্ধ শিক্ষা অঙ্গন
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক শিক্ষক দম্পতি।
বৃহস্পতিবার নগরীর মুরাদপুরস্থ এন মোহাম্মদ প্লাস্টিকের সামনের সড়কে ট্রাকের চাপায় স্কুটি আরোহী ওই দম্পতির মর্মান্তিক মৃত্যু ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিক্ষক দম্পতি স্কুটিযোগে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে দ্রুতগতির একটি ট্রাক তাদের স্কুটিকে চাপা দিলে তারা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একটি অসতর্ক মুহূর্তে দুটি মূল্যবান প্রাণ ঝরে যাওয়ার এই ঘটনা নগরবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে। শিক্ষা পেশার সঙ্গে সম্পৃক্ত এই দম্পতির আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী এবং স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের মাতম। তাদের অকাল প্রয়াণে শিক্ষা অঙ্গন হারালো দুই নিবেদিতপ্রাণ শিক্ষককে।
স্থানীয় সচেতন মহল বলছে, নগরীর ব্যস্ততম সড়কগুলোতে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল এবং ট্রাফিক শৃঙ্খলার ঘাটতির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। মুরাদপুরের এই হৃদয়বিদারক ঘটনা আবারও প্রমাণ করলো, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।
এদিকে দুর্ঘটনার পর নিহতদের পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যু নগরবাসীর হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করেছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

