নবজাতকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
নবজাতকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া এলাকায় এক নবজাতকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) ভোরে দশানী-গিলাতলা সড়কের কাড়াপাড়া এলাকার আশ্রমের মাঠ-সংলগ্ন রাস্তা থেকে লাশটি উদ্ধার করেন স্থানীয়রা।কাড়াপাড়া হাইস্কুল মসজিদের ইমাম মোশাররফ হাওলাদার প্রথমে নবজাতকটিকে দেখতে পান, তিনি জানান, ফজরের নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মসজিদের উদ্যেশ্যে যাচ্ছিলাম পতিমধ্যে আশ্রমের মাঠ এবং মসজিদের আগের মোড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালে দেখি রাস্তায় কিছু একটা পড়ে আছে। পরে ভালোভাবে দেখি একটি মৃত বাচ্চা। বাচ্চাটির চোখ-মুখ কুকুরে বা কিছুতে ক্ষতবিক্ষত করেছে। তখন আমি পার্শ্ববর্তী লোকদের ডেকে পলিথিনে মুড়িয়ে রাখি ও স্হানীয় জনপ্রতিনিধিদের খবর দেই। বাচ্চাটিকে দেখে মনে হয়েছে সদ্যভূমিষ্ঠ এবং রাতের কোনো একসময় কেউ বাচ্চাটিকে রাস্তায় ফেলে গেছে।কাড়াপাড়া ৭নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য আরিফুল ইসলাম বলেন, স্হানীয়দের মাধ্যমে খবর পাই আশ্রমের মাঠ-সংলগ্ন রাস্তার পাশ থেকে মৃতঃ অবস্থায় একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং পুলিশকে খবর দিয়েছি।
Admin
এ সংক্রান্ত আরো খবর

