সারা দেশে সংঘটিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাগেরহাটে গণ-অনশন, গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল
সারা দেশে সংঘটিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাগেরহাটে গণ-অনশন, গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা, বিভিন্ন মন্দির ও বাড়িঘরে হামলার প্রতিবাদে বাগেরহাটে গণ-অনশন, অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে শালতলা হরিসভা মন্দিরের সামনে সনাতন ধর্মীয় নেতারা ২৩শে অক্টোবর ২০২১ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন। প্রতিবাদ সভা শেষে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি শিব প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন ব্যানার্জি, বাগেরহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়, সাধারণ সম্পাদক অবনীশ চক্রবর্তী সোনা, হিন্দু মহাজোট বাগেরহাট জেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ দেবনাথ, হিন্দু ধর্মীয় নেতা স্বপন দাস, স্বপন বিশ্বাস, লিটন সরকার, অ্যাডভোকেট সুমন কুমার সিনহা, পার্থ কাঞ্জিলাল প্রমুখ। বক্তারা বলেন যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এই ধরনের ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে এজন্য সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের ও আহ্বান জানান তারা।
Admin
এ সংক্রান্ত আরো খবর

