মর্মান্তিক মিনিবাস দুর্ঘটনায় নিহত ১ আহত ১২

সেলিম,কণফুলি উপজেলা প্রতিনিধিঃ

আনুমানিক রাত ৮টার সময় চট্টগ্রাম কর্ণফুলী শাহ আমানত সেতুর উপর ভয়াবহ মিনিবাস দুর্ঘটনায় নিহত ১ আহত ১২ জন। আহতদের কয়েকজন এর অবস্থা গুরুতর। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত ব্যক্তি কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কর্ণফুলী শাহ আমানত সেতুতে বাস দুর্ঘটনায় নিহত ব‍্যক্তির নাম মাওলানা সাইফুল্লাহ খালেদ। তিনি পটিয়া থানাধীন বড়লিয়া শাহ ছৈয়দ আব্দচ্ছালাম আউলিয়া রহঃ দাখিল মাদরাসার আরবি প্রভাষক পদে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম শহরের মূল স্থান হচ্ছে কর্ণফুলী শাহ আমানত সেতু। দুই পাশে চলাচল করেন ঢাকা-চট্টগ্রাম কক্সবাজারের মহাসড়ক এর ছোট-বড় সব ধরনের গাড়ি। বেপরোয়া ভাবে গাড়ি চলাচল করে অনেক গাড়ি। এরকম গাড়ি চলাচল নিয়ে অতৃষ্ঠ হয়ে পড়েছে পথচারি এবং স্থানীয়রা। তাদের মনে সব সময় ভয় থাকে কখন তাদের গায়ের উপর গাড়ি উঠে যায়। গাড়ির এই ভয় নিয়ে চলাফেরা করে চট্টগ্রাম কক্সবাজার মহা সড়কের আশেপাশে থাকা মানুষ এবং পথচারী আজও চোখের সামনে ঘটে গেল সেই দৃশ্য।

তারা আরো বলেন শাহ আমানত সেতু থেকে চট্টগ্রাম পটিয়া পর্যন্ত এবং অপরদিকে বাঁশখালী ব্রীজ পর্যন্ত শত শত মানুষের মৃত্যু দেখেছেন তারা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আশেপাশে বসবাসকারী স্থানীয়রা বলেন আমরা আর চাইনা এরকম দুর্ঘটনা। স্থানীয়রা বলেন আমরা সংবাদকর্মীদের মাধ্যমে যেন আইন-শৃঙ্খলা বাহিনী এবং এলাকার জনপ্রতিনিধীদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টা যেন দ্রুত সমাধান হয়।

নিউজটি শেয়ার করুনঃ